উল্লেখ্য, অরল্যান্ডোর সমকামী ক্লাবে হামলা করে ওমর মতিন ৪৯ জনকে হত্যা করেছেন। এই হামলায় আহত হয়েছে আরো অসংখ্য ব্যক্তি। এদিকে ওমর মতিনের সাবেক সহপাঠীকে উদ্ধৃত করে ফ্লোরিডার পাম বিচ পোস্ট লিখছে ২০০৬ সালে ইন্ডিয়ান রিভার কম্যুনিটি কলেজে পড়ার সময় প্রায়ই তারা একসাথে সমকামী বারগুলোতে যেতেন। ঐ সহপাঠী বলেন, মতিন তাকে একদিন প্রেমের প্রস্তাবও দিয়েছিলো। ঐ সহপাঠী বলেছেন তার সন্দেহ ছিল ভেতরে ভেতরে মতিন একজন সমকামী ছিলো। পালস নামে অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবটি হামলার শিকার হয়েছে, তার একজন গায়ক স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, ওমর মতিন বছর তিনেক ধরে ঐ ক্লাবে যেতেন।
ক্রিস ক্যালেন নামে ঐ গায়কের স্বামী বলছেন তিনি একদিন দেখেছেন মাতলামির কারণে রক্ষীরা ওমর মতিনকে ক্লাব থেকে বের করে দিচ্ছে। ঐ নাইট ক্লাবের আরো অন্তত চারজন বহুবার মতিনকে সেখানে দেখেছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এমএসএনবিসি টিভিকে বলেছেন গ্রিনডিআর, অ্যাডাম-ফর-অ্যাডাম সহ বেশ কয়টি সমকামী ডেটিং অ্যাপ ব্যবহার করতেন ওমর মতিন। ঐ ব্যক্তি বলেন, তার দুই বন্ধুকে মতিন প্রেমের প্রস্তাব পাঠিয়েছিলো।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল