বান্দরবান সদর উপজেলার ইউপি সদস্যদের শপথগ্রহণ

বিডি নিউজ ৬৪: চতুর্থ দফায় অনুষ্ঠিত বান্দরবান সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী চার ইউনিয়নের মোট ৪৮ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস নতুন দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *