বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে জয়ী হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে দীর্ঘ ভোটযুদ্ধের সবশেষ ক্ষেত্র ছিল ওয়াশিংটন ডিসির প্রাইমারি। সেখানে প্রাইমারি হওয়ার আগেই হিলারি তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। এদিকে দলীয় বাছাইপর্বের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের সঙ্গে গতকাল একান্ত বৈঠক করেছেন হিলারি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল