বিডি নিউজ ৬৪: জেলার রায়পুর উপজেলায় নূরনবী শাওন (৩৫) নামে এক যুবলীগে কর্মীকে হাতুড়িপেটা করে জখম করেছে দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুন) রাতে উপজেলার বাসাবাড়ী বাজারে এ ঘটনায় ঘটে। নূরনবী সোনাপুর ইউনিয়নের মৃত সফিক মিয়ার ছেলে। তিনি ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য।
বিলুপ্ত কমিটির ইউনিয়ন সভাপতি আক্তার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী জানান, গত সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির মেয়াদ থাকার পরেও গত ৬ জুন তাদের না জানিয়ে গোপনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা যুবলীগ। পরে নূরনবী শাওন নিজেকে উপজেলা কমিটির প্রভাবশালী সদস্য দাবি করে বিলুপ্ত কমিটির কয়েকজন কর্মীকে ইউনিয়নের নেতা বানানোর কথা বলে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। গোপনে ওই কর্মীরা জানতে পারে যে নতুন আহ্বায়ক কমিটিতে তারা কোনো নেতা হচ্ছে না। পরে তারা সকলেই একসঙ্গে হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নূরনবীকে বাসাবাড়ী বাজারে আটক করে টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি হলে স্থানীয় নেতাকর্মীরা সবাই মিলে নবীকে হাতুড়িপেটা করে।
পরে রাত ৮টার দিকে নবীকে নিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল ঘটনাস্থলে গেলে স্থানীয় নেতাকর্মীরা ফের নবীকে পিটুনি দিয়ে শাকিলকে অবরুদ্ধ করে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে।
এ ঘটনায় নূরনবী বলেন, ‘এখনও তেমন কোনো মারামারি হয়নি। তবে হবে, হলে আপনাদের আগেই আমি জানাবো। অপেক্ষায় থাকেন।’
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে উত্তেজিত নেতাকর্মীরা তার সামনেই বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। অবরুদ্ধের বিষয়টি সঠিক নয়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ওই নেতা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল