বিডি নিউজ ৬৪: সিলেট শহরতলীর মালনিছড়া এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত খলিল উল্লাহ সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
ট্রাকচাপায় খলিলেল সাথে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট-বিমানবন্দর সড়কের মালনিছড়া এলাকায় খলিল উল্লাহর মোটরসাইকেলকে চাপা দেয় একটি দ্রুতগতির ট্রাক। এতে খলিল ও তার সাথে আরেক ব্যক্তি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল