বিডি নিউজ ৬৪: পর্দার বাইরে যে ক’জন তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট, তারমধ্যে অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের কথা অনস্বীকার্য। যে কোনো ধরনের দূর্যোগ পরিস্থিতিতে একে অন্যের পাশে থেকেছেন। কিন্তু সেই দৃঢ় বন্ধুত্বের সম্পর্কটা ক’দিন ধরে ঠিক যাচ্ছে না। এমনকি গত ফেব্রুয়ারিতে সঞ্জয় জেল খেটে বের হওয়ার পর এখন পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি সালমান! অথচ একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব গুচার পরিবেশ তৈরি হয়েছে!
শাহরুখ ও সালমান, দুজনকে বলিউড করন-অর্জুন বলে জানেন। কিন্তু ক্যারয়িার আর প্রতিষ্ঠার কারণে একদিন দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ। দুই বন্ধু হঠাৎ শত্রুতে পরিনত হলেন। কেউ কারো মুখ দেখাতো দূরের কথা, ছায়া পর্যন্ত মারাতেন না। কিন্তু ২০১৩ সালে প্রভাবশালী রাজনৈতিক বাবা সিদ্দিকীর আমন্ত্রণে দুই খানই ইফতারের আমন্ত্রণ গ্রহণ করেন। আর সেখানেই বাবা সিদ্দিকীর উপস্থিতিতে পুনর্মিলন হয় সালমান-শাহরুখের! এখন তাদের সম্পর্ক সেই পুরনো বন্ধুত্বের মতোই অটুট! আর এবার সেই একই কায়দায় বাবা সিদ্দিকীর আমন্ত্রণ পেয়েছেন সালমান ও সঞ্জয়। শিগগিরই তাদের ইফতারে একত্রে দেখা যাবে। আর এই ইফতারেই দূরত্ব গুচতে পারে দুই বন্ধুর মধ্যে।
প্রতি রমজানেই বিশাল ইফতার পার্টি দেন রাজনীতিবীদ বাবা সিদ্দিকী। যেখানে উপস্থিত থাকেন ভারতের সব সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ। এই ইফতারেই সবার জটিলতাও গুচিয়ে দেন এই প্রভাবশালী নেতা। মনে করা হচ্ছে হয়তো তার এবারের ইফতারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সালমান ও সঞ্জয়ের মধ্যে দূরত্ব। সবাই তাই চেয়ে আছেন বাবা সিদ্দিকীর ইফতার পার্টির দিকে।
১৯৯৩ সালের মুম্বাই অস্ত্র মামলায় তিন বছরের কারাভোগ শেষে গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। তার মুক্তির পর বলিউডের সবাই তার বাসায় গিয়ে সাক্ষাৎ করে আসলেও এখন পর্যন্ত বন্ধু সঞ্জয়ের ধারে কাছে যাননি সালমান। তবে কি কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তা অজানা থাকলেও এটা স্পষ্ট যে, তাদের মধ্যে চলছে তুমুল দ্বন্দ। এখন দেখার বিষয় সালমান-শাহরুখের মতো বাবা সিদ্দিকীর ইফতার পার্টি কি সালমান-সঞ্জয়ের মধ্যে চলা ঝামেলার কি একটা বিহিত করতে পারেন কিনা?
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল