কলেজ বন্ধের প্রতিবাদে নাইটিংগেলের শিক্ষার্থীদের অবস্থান

সরকারি নীতিমালা না মানায় নাইটিংগেল মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে ওই কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করে এই তারা।

অবস্থান কর্মসুচি থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিশির জানান, কলেজ কর্তৃপক্ষ সরকারের তিনটি নীতিমালা পূরণ করতে না পারায় গত ১২ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজ বন্ধ করে দেয়। এতে কলেজের শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে।’

তিনি বলেন, ‘কলেজর দৈন্যতায় আজ শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ সপ্তাহে কলেজে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছিল। আমরা যদি পরীক্ষা দিতে না পারি তাহলে কোর্স শেষ করতে আরো দুই বছর বাড়তি সময় লাগবে।’

তিনি বলেন, ‘কলেজ বন্ধ ঘোষণা করার পর আমরা ২ দিন কলেজ প্রাঙ্গণে অবস্থান নিলে পুলিশ আমাদের লাঠিপেটা করে সেখান থেকে তুলে দেয়।’

সুলতান সারোয়ার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শিক্ষা জীবনের ক্ষতি করে কলেজ কর্তৃপক্ষের কোনো লাভ নাই। এ জন্য কলেজ কর্তৃপক্ষের উচিত সরকারের সকল শর্ত পূরণ করে দ্রুত কলেজ খুলে দেয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *