চাপাতিসহ আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, সোমবার (১৩ জুন) মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেন মাসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *