বিডি নিউজ ৬৪: গাজীপুরের ইটাহাটা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়িচাপায় এক যুবক (২২) নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার ভোরে ইটাহাটা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতের পরনে লুঙ্গি রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে অজ্ঞাত কোনো গাড়ি ওই যুবককে চাপা দিলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল