যুক্তরাষ্ট্রে সমকামীদের নাইট ক্লাবে সন্ত্রাসী হামলা

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় এক হামলাকারী। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। হামলাকারী এখনো ’পালস ক্লাব’ নামে পরিচিত ওই নাইট ক্লাবটির ভেতরেই অবস্থান করছে বলেও জানানো হয়েছে।

বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে বিবিবি জানিয়েছে, ইতিমধ্যে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সেখানে বিশেষ এক ধরনের বিস্ফারণ ঘটিয়েছে। স্থানীয় অনেক গণমাধ্যম জানিয়েছে, নাইট ক্লাবের ভেতরে অন্তত ২০টি গুলির শব্দ শোনা গেছে।

ধারণা করা হচ্ছে, হামলাকারীর কাছে একটি বোমা রয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সেখান থেকে লোকজনকে উদ্ধার করছে।

নাইট ক্লাবটিতে শতাধিক লোক আনন্দ করছিল- এমন সময় ওই হামলাকারী ক্লাবে হামলা চালায়। স্থানীয় সময় শনিবার রাত দুইটার দিকে হামলাটি চালানো হয়। এর ঠিক একদিন আগেই ফ্লোরিডাতেই এক গায়িকাকে গুলি করে হত্যা করে এক দুবৃত্ত। পরে সে নিজেও আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *