রমজানে মাছরাঙায় ‘জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’

বিডি নিউজ ৬৪: রমজান মাস জুড়ে প্রতিদিন মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে জিরোক্যাল-এর সৌজন্যে বিশেষ অনুষ্ঠান ‘জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’। অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য চিনির বিকল্প হিসেবে জিরোক্যাল ব্যবহার করে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবারের রেসিপি তৈরি করা দেখানো হয়।

এবারের আয়োজনে প্রতিদিন দু’টি করে রেসিপি দেখানো হবে। এর একটি দেবেন মনোনীত দর্শক এবং অন্যটি দিবেন অনুষ্ঠানে উপস্থিত তারকা ব্যক্তি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌটুসি। আর প্রচারিত হবে বিকেল ৫.০২ মিনিটে।

উল্লেখ্য, মাসখানেক আগে অনুষ্ঠানের জন্য দর্শকদের কাছ থেকে মিষ্টি ও পানীয় আইটেমের রেসিপি আহবান করা হয়েছিল। সেখান থেকে মনোনীত রেসিপির পাশাপাশি একজন জনপ্রিয় তারকা ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের জন্য রেসিপি পরিবেশন করবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনিও হয়তো শিখে নিতে পারেন অসাধারণ কিছু খাবার রেসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *