বিডি নিউজ ৬৪: পুলিশের ‘সাঁড়াশি অভিযান’ শুরুর পর দ্বিতীয় দিনের মত অভিযানে গত ২৪ ঘন্টায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীসহ চট্টগ্রামে ২২০ জন আসামিকে আটক করা হয়েছে।
শরিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয়। এই অভিযানের মূল্য উদ্দেশ্য জঙ্গি দমন হলেও আটকদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ বলেন, ‘গত ২৪ ঘন্টায় অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। যাচাই বাছাই চলছে, এর মধ্যে জঙ্গি সম্পৃক্ততা কাউকে আটক করা হয়নি।’
অভিযানে ৩ হাজার ৭ পিস ইয়াবা, ৬০৩ লিটার চোলাই মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল