শুটিং ফেলে বিয়ের পিঁড়িতে সানজিদা তন্ময়

বিডি নিউজ ৬৪: কথা ছিলো শনিবার সকাল থেকে মুন্তাহিদুল লিটনের ‘লাস্ট কিস’ ছবির সেটে হাজির থাকবেন অভিনেত্রী সানজিদা তন্ময়। কিন্তু শুটিং ফেলে বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির এ নায়িকা।

শনিবার সকালে হঠাৎ করেই খবরটা ছড়িয়ে পড়ে, পারিবারিক ভাবে বিয়ে করতে চলেছেন সানজিদা তন্ময়। তাও আবার আজই। সত্যতা যাচাইয়ের জন্য তন্ময়কে ফোন করলে তিনি বলেন, ‘বিয়ের বিষয়ে আমিও তেমন কিছু জানতাম না। পারিবারিক ভাবে এক সপ্তাহ ধরে বিয়ের বিষয়ে দু পরিবারের মধ্যে কথা চলছিলো। সেসময় আমি কক্সবাজারে ছবির শুটিংয়ে ছিলাম। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার পাত্রের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তার পরপরই বিয়ের তারিখ চূড়ান্ত হয়ে যায়।’

কিন্তু আপনার তো আজ শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিলো? ‘হ্যাঁ, তবে পরিচালককে ফোন করে, এ বিষয়ে জানিয়েছি।’

সানজিদা তন্ময় জানান, তার হবু বড় কাজি এরশাদুল রশিদ বনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত রয়েছেন। বিয়ের পরপরই ছয় মাসের জন্য দেশ ছাড়বেন তন্ময়ের বড়। আর এ কারণেই তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন।

উল্লেখ্য, শনিবার বিকেলে তন্ময়ের মোহাম্মদপুরের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর আসছে ডিসেম্বরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *