জিহাদি বই ও লিফলেটসহ ৩ শিবিরকর্মী আটক

বিডি নিউজ ৬৪: জেলার সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জিহাদি বই ও লিফলেটসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে।

শুক্রবার (১০ জুন) রাত ১১টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জিহাদি বই ও দলীয় লিফলেটসহ ৩ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *