বিডি নিউজ ৬৪: অভিনয় সত্ত্বা দিয়ে পুরো ভারতের মন জয় করে নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খান। বড় ছোট নির্বিশেষে সবাই তার কাজ কর্মকে বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখেন। ব্যতিক্রম নন বয়সে প্রায় সাত বছরের বড় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরও। আমির খানের বড় হয়েও তাকে লিডার মনে করেন তিনি!
৮ জুন ইউটিউবে রিলিজ পেয়েছে অনিল কাপুর অভিনীত থ্রিলার শো ‘২৪: সেশন ২’-এর ট্রেলার। আর সে উপলক্ষ্যে সেখানে অনিল কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন পারফেকশনিস্ট অভিনেতা আমির খানও। সেখানে আমির খান সম্পর্কে বলতে গিয়ে ভারতের টিভি শো ও ফিল্মে আমির খানকেই লিডার বলে সম্বোধন করেন অনিল কাপুর।
টিভি ও ফিল্মে সমানতালে বিচরণ করার প্রসঙ্গে আমির খানের উদাহারণ টেনে এনে অনিল কাপুর বলেন, টিভি ও ফিল্মে সমানতালে বিচরণ অনেক কঠিণ কাজ। এই জায়গায় আমির একজন লিডার এবং সে অনুপ্রেরণার জায়গাও! সে আমার বয়সে ছোট, কিন্তু তারপরেও তার থেকে অনেক কিছু শেখার আছে।
এছাড়া টিভি শো ‘২৪: সেশন ২’-এর জন্য অনেক ইন্টারনেশনাল সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বলে ট্রেলার লাঞ্চ অনুষ্ঠানে জানান অনিল কাপুর। এরআগে শো’টির প্রথম সেশন ২০১৩ সালে প্রচার হয়। যা আমেরিকান টিভি ‘২৪’-এর আদলে ভারতে নির্মাণ হচ্ছে।
অন্যদিকে অনুষ্ঠানে এসে আমির খানও অনিল কাপুরের অভিনয়ের প্রশংসা করে বক্তব্য দেন। ‘২৪’-এর প্রথম সেশনটা তিনি দেখেছেন বলেও জানান আমির।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল