বিডি নিউজ ৬৪: শহরের পায়রা চত্বরের পূবালী ব্যাংকের সিঁড়ি থেকে গ্রাহককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল আহম্মেদ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তার কাছে থেকে লুট হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বেতাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল আহম্মেদ শহরের ব্যাপারী পাড়ার গোলাম রসুলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, টাকা লুটের ঘটনায় এর আগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আব্দুস সাত্তার নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে তার দেয়া তথ্যমতে রুবেল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মে পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেনকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল