ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহ সদর উপজেলায় এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন যুবক। সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।

নিহত অনন্ত গোপাল গাঙ্গুলি নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলেন। আজ মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রান্ত হন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *