জিয়ার স্মরণে সুইজারল্যান্ডের লুজানে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লুজান শাখার উদ্যোগে গত রোববার লুজানের এক অভিজাত হোটেলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লুজান বিএনপি সভাপতি ইসমাইল হোসেইন কাউসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মাদ গোলাম মোস্তাফার সার্বিক তত্বাবধানে জাবেদ মামুন মোরশেদের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপি নেতা মিজানুর রহমান, আনোয়ার শেখ, কবির মোল্লাহ, মাহাবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, ওবায়েদুর রহমান, সাইফুল ভুইয়া, জুয়েল, মেছবাহ উদ্দিন, সুজন, শামিম আহমদ, আজহার হোসেইন, জাবেদ মামুন মোরশেদসহ বিএনপি নেতারা।

সভায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের মূর্তপ্রতীক। তিনি আমৃত্যু এ জাতির প্রতিটি ক্রান্তিকালে ত্রাণকর্তার ভূমিকা পালন করে ইতিহাসে অমরত্ব লাভ করেছেন।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের বিরল নজির স্থাপন করে গেছেন। অতি স্বল্প সময়ের জন্য শাসনক্ষমতায় এলেও শহীদ জিয়াউর রহমান দেশের প্রতিটি সেক্টরে যাদুকরী প্রভাব বিস্তার করে গুণগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। ফলে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে জনগণের মনে স্থান করে নিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে আধুনিক বাংলাদেশ গড়ার রূপকল্প তিনিই প্রণয়ন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *