বিডি নিউজ ৬৪: হজ পালনের জন্য প্রাক-হজ নিবন্ধন আগামীকাল শেষ হবে। খবর তথ্য বিবরণীর। হজ গমনেচ্ছুদের আগামীকালের মধ্যে তাদের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের এই সময় আর বাড়ানো হবে না। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ কথা জানান হয়েছে। চাঁদ দেখার ওপর এবার হজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের বেশি হলে অতিরিক্ত নিবন্ধিত হজ গমনেচ্ছুগণ পরবর্তী বছর হজ পালনের অপেক্ষমাণ তালিকায় থাকবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল