ভারতে মেয়েরা লুঙ্গি পরে কলেজে, কারণ জিনস পরা নিষিদ্ধ

 বিডি নিউজ ৬৪: ভারতের কেরালার এক কলেজে মেয়েদের পোশাকবিধি নিয়ে নতুন ফরমান জারি করা হয়। কলেজের নতুন নির্দেশিকা অনুযায়ী কেরালার এই কলেজে মেয়েদের জিনস পরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই প্রতিবাদে এই কলেজের মেয়েরা সবাই লুঙ্গি পরে কলেজে আসে। এমনই ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়।

ছবিটি হোয়াটসঅ্যাপে দেওয়ার পরই ভাইরাল হয়ে যায়। কোন কলেজের এই ঘটনা তা জানা যায়নি। তবে শোনা গিয়েছে, এই লুঙ্গি প্রতিবাদের পর ওই কলেজে জিনস না পরে আসার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয় তা প্রত্যাহার করা হয়। সূত্র: জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *