জয়ে কোপা শুরু ভেনেজুয়েলার

 বিডি নিউজ ৬৪: কোপা আমেরিকায় সি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অতিথি দল জ্যামাইকা ও ভেনেজুয়েলা। রোববার শিকাগোতে ক্যারিবীয়ান দলটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে টিকিট পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল ভেনেজুয়েলা। গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে উরুগুয়ে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিল তারা।

প্রথমার্ধের ১৫ মিনিটে মার্টিনেজের গোলে পিছিয়ে পড়ে জ্যামাইকা। আর ২৩ মিনিটে মিডফিল্ডার রুডলফ অস্টিন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রচেষ্টা চালালেও হার এড়াতে পারেনি অতিথি দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *