রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

 বিডি নিউজ ৬৪: রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা কালার দোয়ার এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানচালক সামাদ বেপারী (৫০) ও যাত্রী কৃষক রহিম সরদার (৬০)।

নিহত ভ্যানচালক সামাদ বেপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের বাসিন্দা ও যাত্রী কৃষক রহিম সরদার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের বাসিন্দা। মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, সকালে ভ্যানে করে বাগমাড়া থেকে রাজবাড়ী শহরের দিকে কলা বিক্রি করতে যাচ্ছিলেন কৃষক রহিম সরদার।

পথে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা কালার দোয়ার এলাকায় বরিশাল থেকে কুষ্টিয়াগামী নারকেল বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ও যাত্রী রহিম সরদারের মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *