কোহলির দলের সঙ্গে অভিষেক-রণবীরদের রোমাঞ্চকর ড্র

ক্রিকেট বনাম বলিউড ‘সেলিব্রেটি ক্ল্যাসিকো ২০১৬’-এ শনিবার মুখোমুখি হয় বলিউড তারকা অভিষেক বচ্চনের নেতৃত্বাধীন অল স্টারস ফুটবল ক্লাব ও ক্রিকেট তারকা বিরাট কোহলির অল হার্ট ফুটবল ক্লাব। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ে।

মুম্বাই ফুটবল অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচটিতে অল হার্ট ফুটবল ক্লাবের হয়ে গোল দুটি করেছেন যুবরাজ সিং ও লোকেস রাহুল। আর অল স্টারস ফুটবল ক্লাবের পক্ষে গোল দুটি এসেছে সিরকার ও রণবীরের ট্রেইনার অ্যান্টোনিও পিকোরার কল্যাণে।

ম্যাচ শেষে অভিষেক বচ্চন বলেন, ‘একটি রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ম্যাচটি। আমরা আনন্দিত। কারণ আগের ম্যাচে আমরা ১ গোলে হেরে গিয়েছিলাম। আমি রণবীর ও গোটা দলকে নিয়ে গর্বিত। তাদের সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করেছে। ভারতের ক্রিকেট টিমের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানবোধ করছি।’

ক্রিকেট ছেড়ে কোহলি অল হার্ট ফুটবল ক্লাবের নেতৃত্ব দেন। যেখানে তার সঙ্গে ছিলেন ধোনি, জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা।

বলিউড তারকা রণবীর কাপুরের বচ্চন নেতৃত্ব দেন অল স্টারস ফুটবল ক্লাবকে। তার সঙ্গে খেলেছেন রণবীর কাপুর, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, পরিচালক সুজিত সরকারের মতো তারকারা।

প্রসঙ্গত, ক্রিকেট বনাম বলিউড ‘সেলিব্রেটি ক্ল্যাসিকো ২০১৬’ ফুটবল ম্যাচের আয়োজনের উদ্দেশ্য দুটি। এক. বিরাট কোহলি ফাউন্ডেশন এবং দুই. হিউম্যানিটি চ্যারিটেবল ফাউন্ডেশনকে সাহায্য করা। অর্থাৎ এই ম্যাচ থেকে অর্জিত অর্থ চলে যাবে ওই দুই ফাউন্ডেশনে। যে অর্থ ব্যয় হবে মহৎ কোনো কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *