মুম্বাইয়ে বাস-কার সংঘর্ষে নিহত ১৭

ভারতের মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে রোববার সকালে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে সারানো হচ্ছিল। ওই গাড়িটিকে সাহায্য করার জন্য আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা ছিল। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি।

বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই দুটি প্রাইভেট কারতে সজোরে আঘাত করে। এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৫ জন। নিহতদের মধ্যে ৬ মাসের একটি শিশুও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *