নোবিপ্রবিতে ‘NSTUinfo’ অ্যাপের নতুন ভার্সন

তথ্য সেবা প্রাপ্তি সহজলভ্য করা এবং উন্নত তথ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) উপযোগী অ্যাপ ‘NSTUinfo’ এর নতুন ভার্সন চালু করা হয়েছে।

রোববার (৫ জুন) থেকে  তৃতীয়বারের মতো সংশোধন হওয়া অ্যাপটির নতুন এই ভার্সন গুগোল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। সম্পূর্ণ নতুন ভার্সনের এই অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সব তথ্যই পাওয়া যাবে।

অ্যাপটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল এবং মেসফি।

ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাপটির এই ভার্সন আপডেট করতেই তাদের ৩৫ দিন হার্ডওয়ার্ক করতে হয়েছে। তাই ভুল ধরা পড়লে অস্থির না হয়ে  অ্যাপের ‘Message from developer’ অংশে লেখা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

তারা আরো জানিয়েছে, এবারের ভার্সনটা এমনভাবে করা হয়েছে যাতে ডেভেলপাররা  যদি সার্ভারে কোনো তথ্য আপডেট করে সেই আপডেট ব্যবহারকারীদের মোবাইলেও চলে যাবে। শুধু ইন্টারনেট ওপেন করে অ্যাপটা ওপেন করলেই হবে। নতুন এই ভার্সনে পিংক কালারে একটা আপডেট চেক এর বাটনও রাখা হয়েছে যাতে ব্যবহারকারীরা চেক করতে পারবেন নতুন কোনো আপডেট আছে কি না।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘NSTUinfo’ অ্যাপটির প্রথম ভার্সন চালু করা হয়েছিল।

নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে এপ্লিকেশনটি। ডাউনলোড: http://bitly.com/nstuinfo2016

আর যাদের এন্ড্রয়েড নেই তারা http://nstuinfo.github.com/ এ ভিজিট করতে পারেন। এখানেও এন্ড্রয়েড অ্যাপে থাকা সকল ইনফরমেশন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *