গাইবান্ধার ১২ইউপিতে আ’লীগ ৩ জাপা ২ বিএনপি ১ এবং স্বতন্ত্র ৫

পঞ্চম ইউপি নির্বাচনে জেলার দুই উপজেলা গোবিন্দগঞ্জ ৯টি এবং পলাশবাড়ি উপজেলার ৬ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট ছিনতাই, সংঘর্ষের কারণে গোবিন্দগঞ্জের ২টি এবং পলাশবাড়ির ১টি ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

অপরদিকে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ (নৌকা), শিবপুরে সেকেন্দার আলী (নৌকা), ফুলবাড়িতে আব্দুল মান্নান মোল্লা (লাঙ্গল), রাখালবুরুজে সাহাদৎ হোসেন (লাঙ্গল), কোচাশহরে মোশারফ হোসেন (ধানের শীষ), হরিরামপুরে শাজাহান আলী (স্বতন্ত্র), নাকাইহাটে আব্দুল কাদের (স্বতন্ত্র)। কামারদহ এবং শালমারা ইউনিয়নের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

পলাশবাড়ি উপজেলার পবনাপুর শাহ আলম (স্বতন্ত্র), মোহদীপুর তৌহিদুল ইসলাম মন্ডল (নৌকা), বেতকাপা ফজলুল করিম (স্বতন্ত্র), মনোহরপুর মিজানুর রহমান (মশাল), হরিনাথপুর ইউনিয়নে রুহুল আমিন রুশো (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট ছিনতাইয়ের কারণে হোসেনপুর ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *