নির্বাচনী সংঘর্ষে জামালপুরে আরেকজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ভোট গ্রহণকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত নূর ইসলামের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। শনিবার দিনগত রাত দেড়টার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নূর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের কামাল্লা ফকিরের ছেলে। অপর নিহতরা হচ্ছেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, শেখপাড়ার আফজাল হোসেনের ছেলে আব্দুল মাজেদ ও আমজাদ হোসেনের ছেলে নবীরুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্রে করে বাহাদুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের…

User Rating: Be the first one !

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ভোট গ্রহণকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত নূর ইসলামের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন।

শনিবার দিনগত রাত দেড়টার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নূর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের কামাল্লা ফকিরের ছেলে।

অপর নিহতরা হচ্ছেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, শেখপাড়ার আফজাল হোসেনের ছেলে আব্দুল মাজেদ ও আমজাদ হোসেনের ছেলে নবীরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্রে করে বাহাদুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সাকিবুজ্জামান রাখাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে হাসপাতালে মৃত্যু হয় নূর ইসলামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *