যদি কেউ প্রশ্ন করে আজ কেন বাংলাদেশের সমর্থন সানরাইজার্স হায়দরাবাদের দিকে? অনেকেই হয়তো বলবেন, সেটা মুস্তাফিজের কারণেই। তবে বেঙ্গালুরুর মাঠে আজ আইপিএলের ফাইনালে হায়দরাবাদকে সমর্থন করার অন্য একটি কারণও আছে।
যারা মনে করছেন, মুস্তাফিজুরের জন্যই বাংলাদেশ কেবল সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন করবে, তারা ভুল ভাবছেন। কেবল মুস্তাফিজের জন্য নয়, বাংলাদেশ আজ সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন করবে অন্য একটা কারণে। বাংলাদেশের আজকের ক্রিকেটীয় অবস্থান, গড়িমা, যা নামডাক তার পেছনে রয়েছে হায়দরাবাদের অবদান।
একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কেউ মাথাই ঘামাত না। বাংলাদেশ যে আদৌ ক্রিকেট খেলতে পারে, তা কেউ জানতই না। তখন ১৯৭০-এর শেষের দিক। সেই সময় ডেকান হায়দরাবাদ ব্লুজ একাধিকবার বাংলাদেশ সফরে এসেছিল। ডেকান হায়দরাবাদ ব্লুজের জন্যই বাংলাদেশে ক্রিকেটের ব্যাপক উন্নতি হয়। সেই সময় বাংলাদেশ কেবল ম্যাচ ড্র করার জন্যই খেলতে নামত। ভাল মানের বিদেশি দলের বিরুদ্ধেও খেলার সৌভাগ্য হত না বাংলাদেশের।
ডেকান হায়দরাবাদ ব্লুজ বেশ কঠিন প্রতিপক্ষ ছিল। সেই দলে ছিল বেশ কয়েকজন রনজি ট্রফি খেলা ক্রিকেটার। জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারও ছিলেন হায়দরাবাদ ব্লুজ দলে। তাই হায়দরাবাদকে বেশ সমীহই করত বাংলাদেশ। হায়দরাবাদ ব্লুজের বিরুদ্ধে খেলেই সাবালক হয়ে উঠেছে বাংলাদেশ। ভয় গিয়েছে কেটে। এ ছাড়াও আর এখন বাংলাদেশ তো একটা শক্তি।
আজ আইপিএলের বহু প্রতীক্ষিত ফাইনালে কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মুস্তাফিজের হায়দরাবাদ। গোটা বাংলাদেশ আজ মুস্তাফিজুর রহমানের জন্য গলা ফাটাবে। মুস্তাফিজুর বর্তমান সময়ে বিশ্বের সেরা বোলারদের একজন। এবারের আইপিএলে মুস্তাফিজ তার মানের যর্থার্থতাও প্রমাণ করেছেন। কুড়িয়েছেন সুনাম। দেশের ছেলের জন্যই গোটা দেশ প্রার্থনা করবে, এটাই তো প্রত্যাশিত। এটাই স্বাভাবিক। তবে অন্য কারনটাও কিন্তু ক্রিকেটপ্রেমী বাঙালিদের হৃদয়ে নাড়া দেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল