কনসার্টে গাইতে এসেছেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। রবিবার সকালে জেট এয়ারলাইন্সে ঢাকায় এসে পৌঁছান তিনি। কিন্তু তার একদিন আগেই ঢাকায় এসে উপস্থিত হন মমতা শঙ্কর ও আকৃতি কাক্কর।
সাধারনত বিদেশি শিল্পীরা যখন ঢাকায় গাইতে আসেন তখন যেদিন গান করেন, সেদিন সকাল কিংবা দুপুরের ফ্লাইটে এসে সন্ধ্যায় গান গেয়ে চলে যান। এমনকি কখনো কখনো সংবাদ সম্মেলনেও অংশ নিতে দেখা যায় না বিদেশি শিল্পীদের। অথচ ঢাকায় গাইতে একদিন আগেই উপস্থিত হলেন বলিউডের জনপ্রিয় শিল্পী আকৃতি কাক্কর! রোববার দুপুরে গুলশানের অভিজাত ওয়েস্টিন হোটেলে সাংবাদিকদের সাথে বসে তারা জানালেন একদিন আগে ঢাকায় আসার কারণ।
ভরা মজলিশে গোমর ফাঁস করে দেয়ার মতো করে বললেন, বাংলাদেশে কনসার্টে একদিন আগে আসার মূল কারণই হল একটু আবহাওয়ার সাথে পরিচিত হওয়া। তারচেয়ে বড়কথা বাংলাদেশের কাপড়ের অনেক প্রশংসা শুনেছেন, আর তা কেনাকাটা করতেই একটু আগেভাগে এসেছেন বাংলাদেশে।

অন্যদিকে, বিমান থেকে নেমেই সংবাদ সম্মেলনে উপস্থিত হন আতিফ আসলাম। গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ প্রীতির কথা বললেন অকপটে। আতিফ বলেন, সরাসরিতো বটেই বরং সোশাল সাইটেও নাকি ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ভক্ত অনুরাগীরা এগিয়ে। আর এই দেশের ভক্ত অনুরাগীদের জন্য গাওয়াকে তিনি বরাবরই নাকি আনন্দের মনে করেন। সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশনে নিজের পছন্দের গান ছাড়াও উপমহাদেশে জনপ্রিয়তা পাওয়া গানগুলো গেয়ে শোনাবেন বলেও জানান আতিফ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল