সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য আয়োজিত প্রকল্পের দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করেছে জেসিআই ঢাকা এচিভারস।
গত ২৭ মে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর এরশাদনগর বস্তির একটি স্কুলে দ্বিতীয় পর্বের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেসিআই ঢাকা এচিভারমের লোকাল প্রেসিডেন্ট ইসমাত জাহান ও প্রোজেক্ট প্রধান শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ও প্রকল্প টিমের সহযোগিতাতে এ প্রোজেক্ট সম্পন্ন হয়। জেসিআই ঢাকা এচিভারসের অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রোজেক্ট সদস্য শাখাওয়াত হোসেন, নুমেরা সিদ্দিক, মোহাম্মাদ শোয়েব, মাহফুজুর রহমান এবং সোহেল ইসলাম। এছাড়াও ইভিপি সাইফুর রাহমান, ডিরেক্টর ফাতেমা তুজ জোহরা এতে উপস্থিত ছিলেন।

এখানে শিশু ও নারীদের বিভিন্ন উপস্থাপনার সাহায্যে শিশুদের সুস্বাস্থ্য, পরিছন্নতা ও পুষ্টির বিভিন্ন বিষয় দেখানো হয়। প্রোগ্রামের বিশেষ সুবিধা ছিল ৫০ পরিবারের নারী ও শিশুর বিনামূল্য চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূলে ওষুধ প্রদান। এ সময় তাদের সুস্থ ও স্বাস্থ্যকর জীবন যাপনের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেয়া হয়। চিকিৎসা শেষ সবাইকে সুস্থ ও সফল জীবনের দিকে উদ্বুদ্ধ করতে সব শিশুদের পরিছন্নতা সামগ্রী দেয়া হয়। প্রোজেক্টের দ্বিতীয় পর্ব সহায়তায় জড়িত ছিল বেক্সিমকো ফার্মাসিটিক্যাল।
উল্লেখ্য, জেসিআই ঢাকা এচিভারস গত ১১ মার্চ ওই এলাকায় একটি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে এরশাদনগর বস্তির ৫০ পরিবারকে নিয়ে কাজ শুরু করে।
জেসিআই ঢাকা এচিভারস, জেসিআই বাংলাদেশের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সার্বিক সমাজ অবস্থা পরিবর্তনের অঙ্গিকার নিয়ে জেসিআই বাংলাদেশ যে লক্ষ্য স্থির করেছে তাতে সহায়তা প্রদান ও সমাজে ইতিবাচক অবদান রাখাই জেসিআই ঢাকা এচিভারসের মূল লক্ষ্য।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল