বাইকার্সদের জন্য স্মার্টফোন আনলো স্যামসাং

সারা পৃথিবীতেই যাতায়াতের জন্য মোটর বাইক জনপ্রিয়। তবে মোটর বাইক চালানোর যেমন উপকারিতা রয়েছে তেমনি মোটর বাইক চালাতে চালককে বেশ কিছু সমস্যারও মুখোমুখি হতে হয়। বাইক চালানোর সময় মোবাইল ফোনে কল আসলে ফোন রিসিভ করা যায় না। এতে অনেক গুরুত্বপূর্ণ ফোনকল মিস হয়। যে ফোন করেছে সেও চালক সম্পর্কে জানতে পারে না।

এমন সমস্যা সমাধানের জন্য স্যামসাং বাংলাদেশ নিয়ে আসলো জে সিরিজের নতুন ফোন। জে৩, জে৫(৬) এবং জে৭(৬) ফোনগুলোতে ‘এস বাইক মোড’ নামে একটি অপশন রয়েছে।

বাইক চালানো অবস্থায় এই মোডটি অন রাখলে ফোনে আসা কলগুলো নিয়ন্ত্রণ করবে। কুইক অ্যাক্টিভেশন, আর্জেন্ট কল এলার্ট সিস্টেম এবং মোশন লকের মা্ধ্যমে এই মোডটি কাজ করবে। এছাড়াও ফোনগুলোতে রয়েছে আল্ট্রা-ডাটা সেভিং (ইউডিএস) মোড। এই মোডের সাহায্যে ইন্টারনেট ব্যবহারে ডাটা খরচ কমানোর সঙ্গে দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করবে।

আজ রাজধানীর একটি হোটেলে স্যামসাং বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ ২০১৬’ এর ওপর একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ফোনগুলোর আকর্ষণীয় ফিচারগুলো উপস্থাপন করেন স্যামসাং মোবাইল বাংলাদেশের ট্রেইনিং অ্যান্ড সেলস ফোর্স ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন, ‘নিরাপদ যোগাযোগ উৎসাহিত করার জন্য এস বাইক মোডের মোশন লক ফিচার এটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী যদি কোনো জরুরি ইনকামিং কল রিসিভ করতে চান তবে তাকে বাইক সম্পূর্ণভাবে থামানোর পর কলটি রিসিভ করতে হবে। এস বাইক মোড চালু অবস্থায় ব্যবহারকারী কলারের নোটিফিকেশনস দেখতে পাবেন। স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে নির্বাচিত নম্বরগুলো অটোমেটিক এসএমএস পাবেন। এতে নির্বাচিত কলাররা ফোন করলে কতক্ষণ পর বাইক চালক রিসিভ করতে পারবেন তার সম্ভাব্য সময় জানিয়ে দেবে। এ ক্ষেত্রে গুগল ম্যাপে দেয়া সময়কে অ্যাপস গণনা করবে।’

জে সিরিজ ২০১৬ মোবাইলগুলোতে মেটাল বডি ব্যবহার করা হয়েছে। এছাড়া উন্নত মানের প্রসেসর, র‌্যাম, রম এবং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনগুলোতে। স্যামসাং জে সিরিজে এই ফোনগুলোর মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২৪ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *