দ্যা অল হোয়াইটস!
২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর গুটিকয়েক মাদ্রিদিস্তা নিয়ে প্রতিষ্ঠা হয় গ্রুপ টি। গ্রুপে বর্তমানে মোট ৩৭৭১৭ জন মাদ্রিদিস্তা আছে যা ক্রমান্বয়ে বাড়তেছে। এদের মধ্যে ১০০০০ জন সরব ভাবে সক্রিয়। ১০০০ জনের মত নিয়মিত লেখালেখি করে।
আগামী ০৬ ই মার্চ রিয়াল মাদ্রিদের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের জন্মদিন পালন করছে The All Whites! রাজধানীর মিরপুর ১ সংলগ্ন ভি আই পি পার্টি সেন্টারে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ১১৫ তম জন্মদিন পালন করবে রিয়াল মাদ্রিদের বাংলাদেশস্থ মাদ্রিদ ভক্তদের The All Whites নামধারী একটি ফেসবুক গ্রুপটি।
উক্ত অনুষ্ঠানে যোগ দিবেন নাট্যকার মাবরুর রশিদ বান্নাহ, আবাহনী লিমিটেড ও জাতীয় দলের গোলকিপার সহিদুল ইউসুফ সোহেল, সাবেক বাংলাদেশ দলের স্ট্রাইকার আলফাজ আহমেদ সহ অনেক গুণীজন ও অল হোয়াইটসের ৪০০ জনের মত মাদ্রিদিস্তা।
উক্ত দিনে রিয়াল মাদ্রিদ সম্পর্কে আলোচনা করা হবে, কেক কাটা সহ প্রয়াত খেলোয়াড় শামীম আহমেদ যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন! ওনার মা- এর হাতে ২৫০০০ টাকার চেক তুলে দিওয়া হবে এই গ্রুপটিা পক্ষ থেকে।
