বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন পাঁচ বারের বিজয়ী মারিয়া
খেলাধুলা

ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন পাঁচ বারের বিজয়ী মারিয়া

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০১৭, ৬:৩৪ পিএম·সর্বশেষ: ৯ ফেব্রুয়ারি ২০১৭, ৬:৩৪ পিএম
ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন পাঁচ বারের বিজয়ী মারিয়া

বিডি নিউজ ৬৪: আগামী মে মাসে অনুষ্ঠিতব্য মাদ্রিদ ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা। মাদ্রিদ ওপেন শুরু হবার এক সপ্তাহ আগে ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য নিষিদ্ধ এই রুশ তারকার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয় করা শারাপোভা ঐ বছরই মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া স্টুটগার্ট ওপেনের মাধ্যমে তিনি পুনরায় টেনিস কোর্টে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন।

এ প্রসঙ্গে টুর্নামেন্ট পরিচালক ও সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মানোলো সানাটানা বলেছেন, ‘টুর্ণামেন্টে খেলার জন্য শারাপোভা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে, সবদিক বিবেচনা করে আমরা তাকে ওয়াইল্ড কার্ড দেবার সিদ্ধান্ত নিয়েছি। গত ১৫ বছর মারিয়া বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছে।

আমাদের টুর্ণামেন্টের সাবেক চ্যাম্পিয়নও সে। মাদ্রিদে সে সবসময়ই ভাল খেলেছে এবং আমি নিশ্চিত কোর্টে ফিরে সে নিজেকে আবারো প্রমান করবে। দীর্ঘদিন পরে তার প্রথম টুর্নামেন্টে সাফল্য কামনা করছি।’

২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ডোপিংয়ের দায়ে ধরা পড়ার পর থেকে শারাপোভা কোর্টের বাইরে রয়েছেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন প্রথমে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু কোর্ট অব আরব্রিট্রেশন ফর স্পোর্টসে আপীল করায় তার নিষেধাজ্ঞা ১৫ মাসে কমিয়ে আনা হয়।

আগামী ৬-১৩ মে মাদ্রিদ ওপেন অনুষ্ঠিত হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রিয়াল মাদ্রিদের জন্মদিন পালন করছে The All Whites

পরবর্তী সংবাদ

আরাফাত সানি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিমান্ডে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM