বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
জাতীয়

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৭, ৩:৫১ পিএম·সর্বশেষ: ১৯ জানুয়ারি ২০১৭, ৩:৫১ পিএম
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

বিডি নিউজ ৬৪: জনগণকে জিম্মি করে লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থ হতে চলেছে। নিরাপত্তা বাহিনীর নিরলস প্রচেষ্টা ও সাধারণ মানুষের সাড়া না পাওয়ায় বাজার ফান্ড ঘোষিত লক্ষীছড়ি বাজার বয়কট করে বিকল্প বাজার সৃষ্টির অপচেষ্টায় সাড়া মিলছে না।

এদিকে, ইউপিডিএফ’র হুমকি দমকিকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সাধারণ মানুষ লক্ষীছড়ি বাজার মুখী হচ্ছে। ফলে ইউপিডিএফ’র কথিত বাজার বয়কটের ঘোষণা ব্যর্থ হতে চলেছে। স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে লক্ষীছড়ি বাজার।

সূত্রগুলো জানায়, ইউপিডিএফ’র নেতৃত্বে মঙ্গলবার ও বুধবার লক্ষীছড়ি উপজেলার লেলাং, ভাগ্যাপাড়া ও চাইলাতলীতে স্থানীয়দের বাজার বসাতে বাধ্য করে। কিন্তু ইউপিডিএফ’র এ ডাকে তেমন কোন সাড়া ফেলতে পারেনি। ফলে ব্যর্থ হয় তাদের অপচেষ্টা।

স্থানীয় কয়েকজন অধিবাসী জানান, উৎপাদিত ফসল ও মালামাল নিয়ে ইউপিডিএফ প্রস্তাবিত বাজারগুলোতে গেলেও ক্রেতা না থাকায় বিক্রী না করে ফেরত নিতে হয়েছে।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারী রাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার নি:শর্ত মুক্তিসহ কয়েক দফা দাবী তুলে বাজার বয়কটের ডাক দেয় সুপার জ্যোতি মুক্তি সংগ্রাম পরিষদ ও লক্ষীছড়ি বাজার বয়কট কমিটি নামে দু’টি পোষ্টার সর্বস্ব সংগঠন। যাদের নৈপথ্যে শক্তির যোগান দেয় পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

দু’টি সংগঠনের মধ্যে সুপার জ্যোতি মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিল স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। গত ৩ জানুয়ারী “নির্বাচিত জুম্ম প্রতিনিধি সংসদ” নাম সংবলিত একটি ই-মেইল থেকে সুপার জ্যোতি মুক্তি সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির আহ্বানে গত ৪ জানুয়ারী খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধও পালন করা হয়।

অবরোধ চলাকালীন সময়ে মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগও করা হয়। ফলে অনেক পাহাড়ী লক্ষীছড়ি বাজারে আসা যাওয়া বন্ধ করে দেয়।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন উপজাতীয় জানান, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। বিষয়টি আইনগত ভাবে সমাধান হবে। কিন্তু এর জন্য জনগণকে জিম্মি করে দাবী আদায় অযৌক্তিক।

লক্ষীছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অজিত বিকাশ দত্ত জানান, লক্ষীছড়ি বাজারে পাহাড়ীরা না আসায় বাঙালী ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ পাহাড়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী জানান, ইউপিডিএফ’র ইন্দনেই কুচক্রী একটি মহল বাজার বয়কটের ঘোষণা দিলেও তা সাধারণ পাহাড়ীরা গ্রহণ করেননি।

লক্ষীছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ফোরকান হাওলাদার জানান, লক্ষীছড়ি বাজার চালু করার জন্য শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি লক্ষীছড়ি বাজার শীঘ্রই আগের রূপ ফিরে পাবে।

লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ ইকবাল জানান, বাজারের সব কিছু স্বাভাবিক রয়েছে।

এর আগে, গত ১ জানুয়ারী রাতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। পরের দিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৫ জানুয়ারী তাকে আদালতে সুপার জ্যোতি চাকমার জামিন চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কক্সবাজার কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

পরবর্তী সংবাদ

ঝিনাইদহের হরিণাকুন্ডু হাসপাতালের আয়া ও নার্সের গোপন ব্যাবসা ফাঁস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM