বিডি নিউজ ৬৪: গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় এখন মানুষ জনপ্রতিনিধি আর বিদ্যুৎ অফিসে ধর্না দিচ্ছে। কিন্ত, বিদ্যুৎ খাতে বর্তমান সরকার উন্নয়নের কারণে সেদিন আর বেশী দুরে নয়, যেদিন বিদ্যুৎ থাকবে কিন্ত সংযোগ নেয়ার লোক পাওয়া যাবেনা। মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওডোবা গ্রামে পল্লীবিদ্যুতের আওতায় নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছবদের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা পল্লীবিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ঠান্ডু, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর সভার কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী, কাউন্সিলর রিমন তালুকদার, সাবেক কাউন্সিলর মাজেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে স্লুইজ টিপে নাওডোবা গ্রামের ৬৫টি বাড়ীতে পল্লীবিদ্যুতের আওতায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জে নতুন উদ্বোধণ হলো পল্লী বিদ্যুতের
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল