বিডি নিউজ ৬৪: বরিশালে আটক চার রোহিঙ্গাকে মঙ্গলবার টেকনাফে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এরা হলেন, সৈয়দ হোসেন (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন (১৭), হোসেন আহমেদ (২৭) ও তার বোন আমিনা খাতুন (১৬)।
সোমবার ভোরে নগরীর আমতলা মোড় থেকে তাদের আটক করা হয়। বরিশাল কোতয়ালী থানার ওসি শাহ মোহাম্মাদ আওলাদ বলেন, তাদের নামে জিডি করা হয়েছে। মায়ানমারে বর্তমান প্রেক্ষাপটের কারণে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে এসেছে বলে জানায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল