লক্ষ্মীপুরে পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

লক্ষ্মীপুরে পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স হলরুমে স্থানীয় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডি আই জি মোহাম্মদ শফিকুল ইসলাম (বিপিএম)।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কংকন চাকমা, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

বক্তারা বলেন, নতুন করে আর কোনো পরিবারে যেন জঙ্গি সৃষ্টি না হয় সেজন্য অভিভাবক, শিক্ষক, ছাত্রসহ সকলকে সচেতন হতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ পর্যন্ত যত জঙ্গির খোঁজ পাওয়া গেছে তারা সবাই জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করায় তারা এই পথে নেমেছে বলে দাবি করে। জঙ্গি সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে অবহিত করার আহবান জানান তিনি।
সভার শুরুতে শোকের মাস হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জাতির জনককে নিয়ে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *