বিডি নিউজ ৬৪: বেনাপোল বর্ডার দিয়ে অবৈধপথে বাংলাদেশে প্রবেশে পর নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুরে বেনাপোল বাজার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করেছে। আটকরা ১০ জন নারী, ১২ জন পুরষ এবং ছয়জন শিশু। জানা গেছে তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৮ নারী-পুরুষ এবং শিশুকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মতিউর রহমান জানান, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে। আজ বিকেলে তাদেরকে থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে। এ ব্যপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল