বিডি নিউজ ৬৪: আজ সোমবার সকাল ৯টায় সিলেটের কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি থেকে জামাল উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে ছিলেন নিহত যুবক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, রবিবার রাতে দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যার পর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশের ধারণা লাঠি দিয়ে পিঠিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল