বাংলাদেশ নদী মাতৃক দেশ। বাংলাদেশের নদী গুলো জালের মত ছরিয়ে রয়েছে দেশের প্রতিটি জেলায় জেলায়। আর এই নদী গুলো দিন দিন ধ্বংস করে দিচ্ছে দেশে ভূমিখেকো ক্ষমতাসীনেরা। নদী-খাল-বিলই যেনো এদেশের প্রাণ অথচ ভূমিখেকো ক্ষমতাসীনদের দখলে বেদখল হয়ে যাচ্ছে দেশের নদী নালা খাল বিল। তাই সম্প্রতি টাঙ্গাইলে বেদখল হয়ে যাওয়া লৌহজং নদী উদ্ধার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মাহবুব হোসেনের উদ্যোগে সাড়া দিয়ে লৌহজং উদ্ধার আন্দোলনে সামিল হয়েছে জেলার সকল স্তরের মানুষ। উদ্ধার কাজ শুরু হয়েছে। বেদখল উদ্ধার করে নদী সংস্কার করে ফিরিয়ে দেয়া হবে লৌহজং এর সেই হারানো স্রোত। টাঙ্গাইলে এ নদী উদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে টাঙ্গাইল জেলা সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে টাঙ্গাইল জেলা সিটিজেন জার্নালিস্ট গ্রুপ নদী-খাল উদ্ধার আন্দোলনকে দেশব্যাপি ছড়িয়ে দিতে উত্তর বঙ্গ পরিভ্রমণে যাচ্ছে আজ।
১৫ ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ীতে “আমাদের নদী আমাদের খাল, রক্ষা করবো চিরকাল” ও “লৌহজং নদী উদ্ধার আন্দোলন সফল হোক” লেখা সম্বলিত জনসচেতনতামূলক স্টিকার লাগিয়ে প্রচারণা ও পরিভ্রমণ কার্যক্রমের শুরু করে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের স্মার্ট বাইকার্স টীম।
টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট বাইকার্স গ্রুপের একটি দল আজ সকালে মোটর শোভাযাত্রা সহকারে লৌহজং নদী পাড় পরিদর্শন করেন। উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য সাজ্জাদ খোশনবিস টাঙ্গাইল বার্তাকে জানান, “উদ্ধার করো নদী-খাল, বাঁচাও পরিবেশ, গড়ে তোলো সোনার বাংলাদেশ” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক লৌহজং নদী উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেন। স্বল্প সময়েই লৌহজং উদ্ধার আন্দোলন একটি সফল সামাজিক আন্দোলনে রুপ নেয়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে লৌহজং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সফল হতে চলেছি। তাই এবার আমরা নদী-খাল-বিল উদ্ধার আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য পরিভ্রমণ কার্যক্রম শুরু করেছি। সিটিজেন জার্নালিস্ট গ্রুপের একটি স্মার্ট বাইকার্স টীম আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে উত্তর বঙ্গের ১২ টি জেলা পরিভ্রমণ করবে। নদী-খাল উদ্ধারের স্লোগান বহন করে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে ভোর ৬টায় টীমটি যাত্রা শুরু করবে।
এসময় তিনি আরও বলেন, আমরা আশা করছি লৌহজং নদীর মতো সারা বাংলাদেশের বেদখলকৃত নদীগুলো উদ্ধার হবে এবং নদী মাতৃক বাংলাদেশের হারানো চিত্র আগামী প্রজন্মের কাছে আবার ফিরে আসবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল