ফরম পূরণের বর্ধিত ফি কমানোর দাবিতে ডিগ্রী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ
ফরম পূরণের বর্ধিত ফি কমানোর দাবিতে ডিগ্রী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ

ফরম পূরণের বর্ধিত ফি কমানোর দাবিতে ডিগ্রী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: ফরম পূরণের বর্ধিত ফি কমানোর দাবিতে এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শনিবার বেলা ১১টার দিকে এইচএসসি’তে ফরম পূরণের বর্ধিত ফি কমানোর দাবিতে এ বিক্ষোভ করে।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ এবারের এইচএসসি পরীক্ষার্থীদের কাছে থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অনেক বেশী ফি ধরেছে। যে কারণে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। শনিবার সকালে ফি কমানোর দাবিতে পরীক্ষার্থীদের সাথে বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে ৪ হাজার টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৩৯শ’ টাকা নির্ধারণ করে।

আন্দোলনকারি শিক্ষার্থী শিমুল বলেন, ফরম পূরণের বর্ধিত প্রত্যাহারের দাবিতে অত্র কলেজে বিক্ষোভ হয়েছে। তবে পরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রনেতাদের উদ্যোগে ফি কমানো হয়েছে। ওই কলেজের শিক্ষক আব্দুল খালেক বলেন, কলেজটি যখন বেসরকারি পর্যায়ে ছিল তখন শিক্ষার্থীদের কাছে থেকে অনেক সময় ভর্তি ফি ও সেশন নেওয়া সম্ভব হতো না। এবারের পরীক্ষার্থীরা বেসরকারি পর্যায়ের। সে কারণে কিছুটা ফি বেশী নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে ছাত্র নেতারা ও ভর্তি ও ফরম পূরণ কমিটি সেটা গ্রহণীয় পর্যায়ে নিয়ে এসেছেন। ফলে উত্তেজনা ও বিক্ষোভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *