ভালুকায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা
ভালুকায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা

ভালুকায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা

বিডি নিউজ ৬৪: মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা প্রশাসন। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১০টায়।

প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের চিত্রাংকন এবং ৬ষ্ট থেকে ৮ম ও ৯ম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের সকলকে সৌজন্য পুরস্কারের ব্যাবস্থা ছাড়াও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আফেরোজা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান,একাডেমিক সুপারভাইজার মোঃ সালাউদ্দিন,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেকউল্লা চৌধুরী,এ্যাপোলো ইন্সস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান। এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিকে প্রতিযোগীতা শুরুর পুর্বেই বিদ্যালয় প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকে ক্ষুদে শিক্ষার্থীরা। অভিভাবকদের উপচে পড়া ভীড় ঠেলে সংশ্লিষ্ঠদের প্রতিযোগীতা সম্পন্ন করতে হিমসীম খেতে হয়। কয়েক হাজার ক্ষুদে শিক্ষার্থীর উপস্থিতি ঘটে। প্রতি শিক্ষার্থীর সাথে অভিভাবক থাকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে উঠে ক্ষুদেদের মিলন মেলায়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগমন ঘটে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *