নেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের হামলায় নিহত ১
নেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের হামলায় নিহত ১

নেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের হামলায় নিহত ১

বিডি নিউজ ৬৪: বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আবুল হাশেম (৩৫) উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী জানান, কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল হাশেম এবং তার চাচাতো ভাই শহীদ গংদের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামরির ঘটনা ঘটলে ধারালো অস্ত্রের আঘাতে আবুল হাশেম গুরুতর আহত হন।

পার্শ্ববতী সুনামগঞ্জের দিক দিয়ে সিলেট কাছে হওয়ায় তারা আহত ব্যাক্তিতে চিকিৎসা দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবুল হামেশের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *