রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে বার্মিজ সৈন্যরাই
রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে বার্মিজ সৈন্যরাই

রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে বার্মিজ সৈন্যরাই

বিডি নিউজ ৬৪: রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে বার্মিজ সৈন্যরাই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে স্যাটেলাইট থেকে তোলা মায়ানমারের রাখাইন রাজ্যের। আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিলো যখন ছবিতে দেখা গেছে তখন গ্রামটি  জ্বলছিল।

এইচআরডব্লিউ বলছে, ছবিতে প্রমাণিত হয়েছে যে আগুন দেয়ার সময় সেনাবাহিনী সেখানে ছিল।

এইচআরডব্লিউ এই নিয়ে তৃতীয়বারের মত রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করলো। কিন্তু মায়ানমার সরকার সবসময় বলছে, সৈন্যরা নয় বরং রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।

এইচআরডব্লিউটর এশিয়া বিভাগের পরিচালক ব্যাড অ্যাডামস্ বলছেন, ‘এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়া পিকের ৩০০ বাড়ি এক মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা সেটা বসে বসে দেখল।’

তিনি বলেন, ‘স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন, তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিৎ।’ এইচআরডব্লিউটর সর্বশেষ এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইছে, মিয়ানমার সরকারের একজন মুখপাত্র জ থেই বলেছেন রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে, সুতরাং এখন তারা কোনো মন্তব্য করবেন না।

সরকারি একটি তদন্ত দল পাঁচদিন ধরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা গ্রামগুলো সফর করেছে। জানুয়ারির শেষ দিকে তারা তাদের তদন্ত রিপোর্ট দেবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর ২৭ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *