বিডি নিউজ ৬৪: কুষ্টিয়া সদর উপজেলা থেকে অগ্নেয়াস্ত্রসহ জাহিদ নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে উপজেলার মঙ্গলবাড়ীয়া বাধপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক জাহিদ মঙ্গলবাড়ীয়া বাধপাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, রিভালবার এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল