বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসের এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকালে শহরের শেরে বাংলা সড়কে আধুনিক সুপার মার্কেটস্থ সংগঠনের সৈয়দপুর কার্যালয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব ডা. শেখ মো. নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার নীলফামারী জেলার চেয়ারম্যান রাবেয়া আলীম, সংগঠনের সভাপতি গোলাম রব্বানী লিটন, আখতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, প্রেস সচিব সাংবাদিক আমিরুল হক আরমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক এম এ করিম মিস্টার। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংগঠনের সদস্য শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল