বিডি নিউজ ৬৪: বিশ্ব নেতাদের প্রতি মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নানা কর্মসূচিতে ফরিদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন শোভাযাত্রা, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।
সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল