কক্সবাজারের টেকনাফে ৫০০০ ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে ৫০০০ ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ৫০০০ ইয়াবাসহ আটক ১

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় পাঁচ হাজার পিস ইয়াবা বড়িসহ মো. দেলোয়ার হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।

দেলোয়ার পৌরসভার নাইট্যংপাড়ার আবদুর রহমানের ছেলে। তিনি আরও জানান, এসময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতার এবং আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, সকালে পৌরসভার নাইট্যংপাড়ায় একটি মুদির দোকানে ইয়াবা বিক্রি হচ্ছে—এমন খবরে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলগীরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য রাখা পাঁচ হাজার পিস ইয়াবা বড়িসহ ওই যুবককে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *