দারুণ অ্যাবস গড়তে চান? ৭ বাধা দূর করুন
দারুণ অ্যাবস গড়তে চান? ৭ বাধা দূর করুন

দারুণ অ্যাবস গড়তে চান? ৭ বাধা দূর করুন

বিডি নিউজ ৬৪: অনেকেই খাদ্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ব্যায়ামের পরেও পেটের মাংসপেশিকে সুগঠিত করতে পারেন না। এক্ষেত্রে কিছু কারণ রয়েছে যা আপনার ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণের পরও সুগঠিত অ্যাবস গড়তে বাধা দেয়।

এ লেখায় তুলে ধরা হলো তেমন সাতটি কারণ, যার কারণে সঠিক অ্যাবস গড়া যাচ্ছে না।
১. অতিরিক্ত ক্রানচ
অনেকেই পেটের সুগঠিত মাংসপেশির জন্য পেট সংকোচন বা ক্রানচ করাকেই একমাত্র উপায় বলে মনে করেন। যদিও বিষয়টি মোটেও তা নয়। ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন প্রচুর পরিমাণে শুধু ক্রানচ করলেও এতে আপনার সঠিক অ্যাবস গড়া যাবে না।
২. বিচ্ছিন্ন অনুশীলন
আপনি প্রচুর পরিমাণে বিচ্ছিন্ন অনুশীলন করলেও তাতে অ্যাবস গঠন করা যাবে না। কারণ পেটের মাংসপেশিগুলো দেহের বিভিন্ন অংশের মাংসপেশির সঙ্গে সংযুক্ত। বিচ্ছিন্ন অনুশীলন করে তা থেকে ভালো ফলাফল পাওয়া যায় না। এক্ষেত্রে সবগুলো মাংসপেশিরই সমন্বিত ব্যায়াম করতে হয়।
৩. পিঠের অনুশীলন উপেক্ষা
পিঠের অনুশীলনকে যদি উপেক্ষা করেন তাহলে অ্যাবস গঠন করা যাবে না। এর কারণ পিঠের মাংসপেশির সঙ্গে পেটের মাংসপেশির সংযোগ রয়েীছে। আর পিঠ বাদ দিয়ে শুধু পেটের মাংসপেশির ওপর চাপ সৃষ্টি করলে এতে ইনজুরির আশঙ্কা থাকে।
৪. সঠিক খাবারের অভাব
আপনি হয়ত ভাবছেন যে পরিমিত বা অল্প করে খাওয়াই সুগঠিত পেট গঠনের জন্য পর্যাপ্ত। কিন্তু বাস্তবে আপনার কী ধরনের খাবার খেতে হবে তার একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে উচ্চমাত্রায় আমিষ ও আঁশজাতীয় খাবার খেতে হবে। এছাড়া প্রচুর পরিমাণে পানিও পান করতে হবে। পাশাপাশি কম কার্বহাইড্রেটযুক্ত হালকা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
৫. দিনের পর দিন একই রুটিন
আপনি যদি দীর্ঘদিন ধরে একই রুটিনে খাবার ও অনুশীলন চালিয়ে যান তাহলে আপনার অ্যাবস গঠনের বিষয়টি অকার্যকর হয়ে পড়তে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, আপনি যদি প্রতিদিন একই ধরনের রুটিন অনুসরণ করতে থাকেন তাহলে বিষয়টির সঙ্গে শরীর অভ্যস্ত হয়ে পড়তে পারে। আর এ কারণে নিয়মিত বিরতিতে আপনার অনুশীলনের ধরন পরিবর্তন করতে হবে। নতুন মুভমেন্ট ও কৌশল গ্রহণ করতে হবে।
৬. পুরো দেহের অনুশীলনের অভাব
আপনি যদি পুরো দেহের অনুশীলন না করেন তাহলে এটি থেকে পর্যাপ্ত উপকারিতা নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনার কার্ডিও কিংবা এ ধরনের নিবিড় অনুশীলন প্রয়োজন হতে পারে।
৭. পর্যাপ্ত ঘুমের অভাব
ঘুমের সঙ্গে আপনার দেহের ওজন নিবিড়ভাবে সংযুক্ত। প্রতিদিন যদি সাত থেকে আট ঘণ্টা ঘুম না হয় তাহলে নানাধরনের চেষ্টার পরেও আপনার অ্যাবস সঠিকভাবে গঠিত নাও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *