জামালপুরে ট্র্রাকচাপায় নিহত ১
জামালপুরে ট্র্রাকচাপায় নিহত ১

জামালপুরে ট্র্রাকচাপায় নিহত ১

বিডি নিউজ ৬৪: জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ঘাট এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে জাকিউল ইসলাম নামের একটি ছেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ-ইসলামপুর সড়কে শুক্রবার রাত ৯টার দিকে মালবোঝাই একটি ট্রাক ইসলামপুরের দিকে যাচ্ছিল।

অপরদিকে ইসলামপুরের চরগোবিনিন্দ আদর্শ গ্রামের আয়নাল হকের পুত্র জাকিউল ইসলাম (১৬) ডেফলা ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে জাকিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *